মানুষ কে নয় ঈশ্বর কে ভয় কর

বাইবেলে আমরা পাই মানুষ কে নয় ঈশ্বর কে ভয় কর?



 ‘তাই তাদের ভয় করো না, কারণ গুপ্ত সব বিষয়ই প্রকাশ পাবে, গোপন সব বিষয়ইপ্রকাশ করা হবে৷
 অন্ধকারের মধ্যে আমি যা বলছি, আমি চাই তা তোমরা দিনের আলোতে বল৷ আর আমি তোমাদের কানে যা বলছি, আমি চাইতা তোমরা ছাদের উপর থেকে চিত্‌কার করে বল৷
 যাঁরা কেবল তোমাদের দৈহিকভাবে হত্যা করতে পারে তাদের ভয় করো না, কারণ তারা তোমাদের আত্মাকে ধ্বংস করতে পারে না৷ কিন্তু যিনি দেহ ও আত্মা উভয়ই নরকে ধ্বংস করতে পারেন বরং তাঁকেইভয় কর৷ দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না।
 হ্যাঁ, এমন কি তোমাদের মাথার সব চুলও গোনা আছে৷
মথি 10:26-30

Comments