প্রভু যীশুর গল্প

একজন জ্ঞানী লোক এবং একজন মূর্খ লোক

‘প্রভু যীশু বল, য়ে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো য়ে পাথরের ভিতের ওপর তার বাড়ি তৈরী করল৷

পরে বৃষ্টি নামল, বন্যা এল এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে সেই বাড়ির গায়ে লাগল; কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না, কারণ তা পাথরের ওপরে তৈরী করা হয়েছিল৷

 আবার য়ে কেউ আমার এই সব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো, য়ে বালির উপরে বাড়ি তৈরী করেছিল৷

পরে বৃষ্টি নামল, বন্যা এল, আর ঝোড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারল, তাতে বাড়িটা কি সাংঘাতিক ভাবেই না ধসে পড়ল৷’

মথি  7:24-26

এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি, যে ব্যক্তি প্রভু যীশুর ওপরে বিশ্বাস করবে সে কোন দিন ধংস হবে না।
এই কথা আমরা যোহন 3:16 জানতে পারি।

 কারণ ঈশ্বর এই জগতকে এতোই ভালবাসেন য়ে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, য়েন সেই পুত্রের ওপর য়ে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে৷
যোহন 3:16

আর যে ব্যক্তি প্রভু যীশুর ওপরে বিশ্বাস রাখবে  না সে ধংস হয়ে যাবে ।
 য়ে কেউ পুত্রের ওপর বিশ্বাস করে সে অনন্ত জীবনের অধিকারী হয়; কিন্তু য়ে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনও লাভ করে না, বরং তার ওপরে ঈশ্বরের ক্রোধ থাকে৷’
যোহন 3:36

Comments