প্রভু যীশুর ভালো বাসা The love of the Lord Jesus


The love of the Lord Jesus

ঈশ্বর তাঁর সমস্ত ভালবাসা দেখিয়েছেন তাঁর পুত্র যীশু খ্রীষ্টকে এ জগতে প্রেরণ করে। খ্রীষ্ট যীশু পাপীকে ভালবেসে ক্রুশে তাঁর মূল্যবান জীবন উৎসর্গ করেছিলেন যেন পাপী মানুষ পিতা ঈশ্বরের সাথে সম্মিলিত হতে পারেন। ঈশ্বরের ভালবাসা সম্পর্কে যীশু বলেন, “কারণ ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন, যেন, যেহ কেহ তাঁহাতে বিশ্বাস করে; সে বিনষ্ট না হয়; কিন্তু অনন্ত জীবন পায়”।  (যোহন ৩:১৬ পদ)।

পাপ বাইবেলে চরমভাবে দেখা যায়, কেননা পাপের প্রভাব শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ তা’ নয় ইহা ঈশ্বরকেও আঘাত ও দুঃখিত করে।


পাপের এই প্রভাব সমস্ত মানুষের মধ্যে বিস্তৃত। “কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে” (রোমীয় ৩:২৩ পদ)। পবিত্র বাইবেল আরও বলে, “ধার্মিক কেহ নাই, একজনও নাই”  (রোমীয় ৩:১০ পদ)। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাপের দিক থেকে প্রতিটি মানুষের অবস্থান একই।
পাপ আমাদের সবাইকে অনন্ত নরকে বসবাসযোগী করেছে। মানুষ যাতে সৎ পথ সম্পর্কে জানতে পারে ও বুঝতে পারে তার জন্যে ঈশ্বর আদেশ, নিয়ম ও ব্যবস্থা দিয়েছেন। তারপরও মানুষ ঈশ্বরের ধর্মময় নিয়ম পালন করতে ব্যর্থ হয়।

সেহেতু ঈশ্বর মানব জাতির পাপ সমস্যা সমাধানে তাঁর পুত্র যীশু খ্রীষ্টের  মধ্য দিয়ে জগতে পাপী মানুষের পরিত্রাণ ও তাঁর সাথে মিলিত হওয়ার অপূর্ব সুযোগ দিয়েছেন।

আর এই সুযোগ তৈরী হয়েছে প্রভু যীশু খ্রীষ্টের ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের দ্বারা।

প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যুর দ্বারা আমাদের মুক্ত করা হয়েছে।

যীশু বলেন, “পিতা যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আকর্ষণ না করিলে কেহ আমার কাছে আসিতে পারে না, আর আমি তাহাকে শেষ দিনে উঠাইব

 ‘আমি তোমাদের অনাথ রেখে যাবো না৷ আমি তোমাদের কাছে আসব৷
যোহন 14:18






Comments